‘দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য’

অন্যায়কারীদের বিরুদ্ধে আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীদের অপরাধীর দৃষ্টিতেই দেখা হবে, নিজ দলের হলেও ছাড় পাবে না সে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় হিলটন বাকু হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি।
এর আগে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ও আজারবাইজান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় আজারবাইজানের রাজধানী বাকুর হিলটন বাকু হোটেলে দেশটিতে বসবাসরত প্রবাসীদের সাথে মতবিনিময়ে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সাফল্যের কারণে বিশ্বে উন্নয়নের জন্য রোল মডেলে পরিণত হয়েছে।
অপরাধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে শেখ হাসিনা আরো বলেন, যারা অপরাধ করবে তাদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতেই চলবে।
এর আগে আজারবাইজানের প্রেসিডেন্সিয়াল প্যালেসে দেশটির প্রেসিডেন্ট ইলহাম এলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা। এতে বাংলাদেশ ও আজারবাইজান দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে সম্মত হয়েছে।
আধাঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মেলবন্ধন নিয়ে আলোচনা করেন।
আসাদ রিয়েল / বাংলা টিভি



