দেশবাংলা

পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের সহায়তায় বিয়ে

ঝুমা শীলের বিয়ের দিন তারিখ সবই ঠিক ছিল, কিন্তু দরিদ্র ঘরের মেয়ে ঝুমার বিয়ের আনুষ্ঠানিকতা আটকে যাওয়ার যোগাড় হয় অর্থাভাবে। বিয়ে নিয়ে যখন অনিশ্চয়তা, সে সময় দরিদ্র এই পরিবারের পাশে দাঁড়ায় পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ। তাদের সহায়তায় বিয়ে হয়, হাসি ফোটে পরিবারটির মুখে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাঁধানগর গ্রামের ঝুমা শীল। তার বিয়ের দিন তারিখ ও আনুষ্ঠানিকতার সময় ঠিক থাকলেও অর্থের অভাবে বিয়ে দিতে পারছিলনা তার পরিবার।

বাবা কানু শীল ও মা লক্ষ্মী শীল টাকা জোগাড় করতে গিয়ে হণ্যে হয়ে ঘুরলেও কোন কুল করতে পারছিলেন না।

তখনই এগিয়ে আসেন স্থানীয় পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজ। বিয়ের স্বর্ণালংকার,কাপড়,আসবাবপত্রসহ হিন্দু ধর্মীয় বিয়ের রীতিনীতিতে নেচে-গেয়ে জাঁকজমক আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেয়েকে সামাজিকভাবে পাত্রস্থ করতে পেরে খুশি পরিবার।

জমকালো অনুষ্ঠান করে এ বিয়ের আয়োজনকে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বলে মনে করছেন স্থানীয়রা। ধর্ম বা সম্প্রদায় নয়, আখাউড়ায় সবার ওপরে স্থান পেয়েছে মানবতা, যা প্রশংসা কুড়িয়েছে সবার।

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button