দেশবাংলা

কেরানীগঞ্জ পোশাক পল্লীতে শীতের আমেজ

হিম শীতল বাতাসে ইতোমধ্যে শীত জানান দিয়েছে। তাই রাজধানীর কেরানীগঞ্জে পোশাকপল্লীর দোকানগুলো এখন প্রাধান্য শীতবস্ত্রের। রঙ বেরঙের শীতের পোশাক নিয়ে পাইকারি ক্রেতাদের  অপেক্ষায় ব্যবসায়ীরা। ক্রেতারা আসতে শুরু করলেও এখনও বেচাকেনা পুরোদমে জমে ওঠেনি।

শীতের আগাম প্রস্তুতি নিয়ে রঙবেরঙের শীতের পোশাক তৈরী করে পাইকারি ক্রেতাদের অপেক্ষায় সময় পার করছেন কেরানীগঞ্জের শীতবস্ত্র ব্যবসায়ীরা। গুণগত মানের দিক দিয়ে কেরানীগঞ্জের আগানগর, কালীগঞ্জ, চর কালিগঞ্জের পোশাক অন্যতম। এখানকার পোশাক দেশের সব অঞ্চলে কদর রয়েছে।

এখানে সব শ্রেণির মানুষের জন্য পোশাক তৈরী হয়। স্বনামধন্য শপিংমল থেকে শুরু করে দেশের সবধরনের দোকানেই এ অঞ্চলের পোশাক বিক্রি হয়ে থাকে। দামও সবশ্রেণির মানুষের হাতের নাগালে।

তাই ব্যবসায়ীরা বলছেন, শীত যত বাড়বে তাদের বেচাবিক্রিও ততো বাড়বে। তবে গতবারের চেয়ে এবার শীতবস্ত্র চাহিদা বেশি হবে বলে মনে করছেন তারা।

কেরানীগঞ্জ গার্মেন্টস মালিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ কাওসার শেখ বলেন, দেশের শীতবস্ত্রের চাহিদা মেটানোর জন্য কেরানীগঞ্জের বস্ত্র ব্যবসায়ীরা প্রস্তত, এখন শীত ও পাইকারদের অপেক্ষায় তারা।

শীতবস্ত্র কেনার ক্ষেত্রে দামের পাশাপাশি গুণগত মানের দিকে খেয়াল রাখার পরামর্শ দিলেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button