দেশবাংলা
রাজবাড়ীতে ১৮ পিস স্বর্ণের বারসহ আটক-১

রাজবাড়ীতে ১৮ পিস স্বর্ণের বারসহ বিপ্লব নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে ২টি মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষ হয়।
এসময় মোটরসাইকেল চালক বিপ্লবের জুতার মধ্যে স্বর্ণের বার দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে স্বর্ণের বারসহ বিপ্লবকে আটক করে।
আহত বিপ্লবকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বিপ্লব মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ফরহাদ হোসেনের ছেলে।



