দেশবাংলা

আড়াইহাজারে বন্দুকযুদ্ধে নিহত-১

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আবু সাইদ নামে এক ডাকাত নিহত হয়েছেন। রোববার ভোরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী গ্রামে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান,গতকাল তাকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য সদস্যদের আটক করতে অভিযানে গেলে ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে, উভয় পক্ষের গোলাগুলিতে সাইদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় ৪ পুলিশ সদস্য আহত হন।

নিহত সাইদ জোরকারদিয়া এলাকার নাজিম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রায় ১০টি ডাকাতির মামলা রয়েছে বলেও জানান ওসি।

সংশ্লিষ্ট খবর

Back to top button