দেশবাংলা

মাধবপুরে প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের ভাড়া বাসা থেকে সায়হাম নিট কোম্পানীর নারী শ্রমিক তানজিনা আক্তারের (১৯) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার ইটাখোলা গ্রামের আছকির মিয়ার মালিকানাদিন ভাড়া দেয়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানজিনা বি বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার মেঘ শিমুল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। সে ওই বাসায় ভাড়া থেকে সায়হাম নিট কোম্পজিটে চাকুরী করত।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয়নগর উপজেলার মেঘশিমুল গ্রামের তানজিনা আক্তার (১৯)ও বারঘরিয়া গ্রামের তানজিনা আক্তার (২০)দুই বান্ধবি সায়হাম গ্রুপে চাকুরী করতেন। এরই সুবাদে দুই বান্ধবী ভাড়া থাকতো ইটাখোলা গ্রামের আছকির মিয়ার বাসায়।

ঘটনার আগের দিন রাতে নাইট ডিউটি চলে যায় নিহতের বান্ধবী তানজিনা। সকালে বাসায় ফিরে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করার পর দরজা না খোলাতে প্রতিবেশিদের সহযোগিতায় পাশের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তারের সাথে বান্ধবীর ঝুলন্ত লাশ দেখতে পায়।

মাধবপুর থানার এসআই জহিরুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

হামিদুর রহমান, মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button