বিশ্ববাংলা

জর্ডানে প্রবাসী কল্যাণ সমিতির ১০ বছর পূর্তি উদযাপন

জর্ডানে, জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে জানান অতিথিরা।

স্থানীয় সময় শুক্রবার রাজধানী আম্মানের মোন্তাজা পার্কের একটি হলরুমে প্রবাসী বাংলাদেশি কল্যাণ সমিতির ১০ বছর পূর্তি উপলক্ষে এই আলোচনা সভা ও বনভোজনের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বশিরের সভাপতিত্বে, অনুষ্ঠানটি পরিচালনা করেন, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বিপ্লব। এতে, প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এফ্যার্য়াস মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ভূইয়া, তাজুল ইসলাম ও শফিকুল ইসলাম স্বপন।

বক্তব্য রাখেন, শাহ আলম, তাইজুল মাস্টার, হানিফ মাস্টার, নজরুল ইসলাম, আব্দুর রশীদ ও কোহিনুর ইসলাম। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান অতিথিরা।

এ ধরনের আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে, নৃত্য ও সংগীত পরিবেশন করেন, অনলি ডান্স বাংলা একাডেমি ও আল দুলাল শিল্প গোষ্ঠীসহ বিভিন্ন প্রবাসী বাংলাদেশি সাংস্কৃতিক সংগঠন।

এতে, জয়নাল আবেদিন, কিবরিয়া মুন্সি, গিয়াস উদ্দিন, আনোয়ার ও সংগঠনের সদস্যসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। শেষে, অনুষ্ঠানে আগত  অতিথিদেরকে ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি জালাল উদ্দিন বশির।

সেলিম কবির, জর্ডান

সংশ্লিষ্ট খবর

Back to top button