দেশবাংলা

ইয়াবা বিক্রিতে রাজি না হওয়ায় হাত-পা বেঁধে নির্যাতন

ভোলা জেলার লালমোহন উপজেলাধীন, ডাওরী বাজারে শত শত মানুষ ও দুটি সন্তানের সামনে উলঙ্গ করে জসিম নামে এক মোটরশ্রমিককে নির্যাতন করেছেন একাধিক মামলার আসামি হাসান।

জানা যায়, একই উপজেলার মিস্ত্রী বাড়ির আবু ড্রাইভারের ছেলে, চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী অস্ত্র ও ডাকাতি মামলার আসামি হাসান, মোটরশ্রমিক জসিমকে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির জন্য নানাভাবে প্রস্তাব দিয়ে আসছিল।

কিন্তু প্রস্তাবে রাজি না হওয়ায় স্থানীয় ডাওরী বাজারে জসিমকে জনস্মুখে উলঙ্গ করে, তার দুটি সন্তানের সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করে ডাকাত হাসান।

উক্ত ঘটনায় নির্যাতিত জসিম ভয়ে তখন মামলা করতে পারেননি, এমনকি ভিডিওটিও ছাড়তে সাহস পায়নি কেউ। পরে রোববার অন্য একটি মামলায় হাসানকে লালমোহন থানা পুলিশ গ্রেফতার করলে, ভিডিওটি প্রকাশিত হয়।

এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, বছর খানেক আগে জসিমকে হাসান বাজারে কেন যেন মারছে। তখন তার ভয়ে কেউ কিছু বলেনি, মামলাও করেনি। এই বিষয়টিও এখন সামনে এসেছে, আমরা তা খতিয়ে দেখবো।

সংশ্লিষ্ট খবর

Back to top button