অপরাধবাংলাদেশ

দুই পুলিশ সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে দুই পুলিশ সদস্যের ইয়াবা সেবনের ভিডিও। তারা হলেন যশোর কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরও একজন।

ভিডিওতে দেখা যায়, তারা একটি গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে তাস খেলছেন। এর মধ্যে ইয়াবা সেবন করছেন এসআই আমির।

অভিযোগ উঠেছে, যশোরের বাবলাতলার এই গাড়ি সার্ভিসিং’র গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান তারা। বিভিন্ন সময় হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাসখেলার আসর।

এ প্রসঙ্গে, এসআই আমিরুজ্জামান সাংবাদিকদের জানান, ভিডিও কিসে ফাঁসের ব্যাপারটি এই প্রথম শুনলাম। খোঁজ নিয়ে পরে আপনাদেরকে জানাচ্ছি।

এদিকে, যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button