আন্তর্জাতিক ইয়ুথ সম্মাননা পেলেন বাংলাদেশি

বাংলাদেশের ইয়ুথদের নিয়ে বিভিন্ন সামাজিক কাজে অবদান রাখায় ’আন্তর্জাতিক ইয়ুথ সম্মাননা’ পেলেন বাংলাদেশি ফিরোজ আলম সুমন।
দিল্লির অশোকা রোডে অবস্থিত অন্ধ্র ভবনের ভিআইপি হলে ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড সিরিমনি ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ অ্যাওয়ার্ডস ফেডারেশন’ ও ‘ইন্টারন্যাশনাল ইয়ুথ সোসাইটির পক্ষ থেকে এ বছর ফিরোজ আলম সুমনসহ বিশ্বের বিভিন্ন দেশের ১০ জন তরুণকে এ সম্মাননা দেয়া হয়।
ফিরোজ আলম সুমন বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
এতে, প্রধান অতিথি ছিলেন, দিল্লির রাজ্য সভার সংসদ সদস্য ড. নরেন্দ্র যাদব। এসময়, ভারতের ‘ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট’ এর প্রতিষ্ঠাতা ড.এস এন সুবা রাও, দিল্লির রাজ্য সভার সংসদ সদস্য ড. নরেন্দ্র যাদব, ভারতের মানবাধিকার কমিশনের সদস্য দয়নেশ্বর মুলে
সংসদ সদস্য মনোজ তিয়ারী ও ন্যাশনাল সমাজকল্যাণ বোর্ডের চেয়ারম্যান দাদা ইদাতেসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



