দেশবাংলা

৪০ কোটি টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারে ৪০ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ জামাল উদ্দিন নামে এক রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। রোববার রাতে ইনানী পয়েন্টের সাগরপাড় থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব ১৫-র উপ-অধিনায়ক মেজর রবিউল ইসলাম সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

মেজর রবিউল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান সাগর পথে আনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ট্রলারযোগে কিছু রোহিঙ্গা পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে প্রায় ৮ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত জামাল টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোহাম্মদ হোসেনের পুত্র।

সংশ্লিষ্ট খবর

Back to top button