
কক্সবাজারের মহেশখালী উপজেলা ভূমি অফিসে অভিযান চালিয়ে ঘুষের টাকাসহ এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদুক।
দুদকের চট্টগ্রামের উপ-পরিচালক মাহবুবুল আলম জানান, এ অফিসে ঘুষ লেনদেনের নিশ্চিত অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে অফিস এলাকায় গোপনে অবস্থান নেয় দুদকের দল।
দুপুরে একজন ভূক্তভোগীর কাছ থেকে টাকা নেয়ার সময় অফিসের ভারপ্রাপ্ত কানোনগো আব্দুর রহমানকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে ঘুষের প্রায় আড়াই লাখ টাকা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা করেছে দুদক।



