আইন-বিচারবাংলাদেশ

তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন পেছালো

ঘুষ চাওয়ার অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে চার দলীয় জোট সরকা‌রের সা‌বেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার করা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার দিন পেছানো হয়েছে।

মঙ্গলবার মামলার প্রতিবেদন জমা দেয়ার দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার ৫ ডি‌সেম্বর নতুন দিন ধার্য করেন।

ঘুষ চাওয়ার অভিযোগ ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর  এস‌কে সিনহার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয় জোট-বিএনএ এর চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় এ মামলা করেন।

অভিযোগ বলা হয়, মামলা‌টি প্রথ‌মে খা‌রিজ করার পর রায় প‌রিবর্তন করা হয়। এই মামলা থেকে অব্যাহ‌তি দি‌তে নাজমুল হুদার কাছ থে‌কে দুই কোটি টাকা ও অন্য একটি ব্যাংক গ্যারান্টির আড়াই কোটি টাকার অর্ধেক উৎকোচ চেয়েছিলেন এসকে সিনহা।

সংশ্লিষ্ট খবর

Back to top button