প্রধানমন্ত্রীবাংলাদেশ

শেখ হাসিনাকে ইতালি সফরের আমন্ত্রণ

দু’দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ইতালি সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে।

মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বর্তমানে ইউরোপে সরকারি সফরে রয়েছেন।

এতে জানানো হয় সোমবার রোমে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠককালে এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন ইতালির পররাষ্ট্র বিষয়ক উপসচিব ম্যানলিও ডি স্টেফানো।

সফরে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠকে ড. মোমেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সুবিধাজনক সময়ে ইতালি সফর করবেন প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button