দালালদের অধিক লাভের প্রবণতা প্রবাসে নারী শ্রমিক হয়রানির কারণ

দু’দেশের দালালদের অধিক লাভ করার প্রবণতা, শ্রমিকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও পেশাদারিত্বের অভাবসহ বিভিন্ন কারণে সৌদি আরবে বাংলাদেশি নারীদের গৃহপরিচারিকা হিসেবে নিয়োগ দেয়ার হার কমেছে ৩০ শতাংশ। স্থানীয় একটি দৈনিককে উদ্ধৃত করে এ খবর দিয়েছে সৌদি গেজেট।
এতে বলা হয়, কম বেতন ও নিয়োগ প্রক্রিয়ায় খরচ কম হওয়ায় অনেক সৌদি পরিবার গৃহপরিচারিকা হিসেবে বাংলাদেশিদের পছন্দ করেন।
দেশটির বেশ কয়েকটি নিয়োগ অফিসের মালিকরা জানান, সৌদি আরবে পাঠানোর আগে বাংলাদেশী গৃহপরিচারিকাদের পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়া হয় না। পাশাপাশি বাংলাদেশের নিয়োগ অফিসগুলো সৌদি আরবের সঙ্গে নিজেরা বোঝাপড়া না করে দালাল নিয়োগ করতে বেশি আগ্রহী।
তিনি আরো বলেন, কিছু বাংলাদেশী গৃহপরিচারিকা তিন মাসের ‘প্রবেশনারি পিরিয়ড’ শেষ হওয়ার আগেই দেশে ফিরতে চান।
এসব কারণে বাংলাদেশ থেকে গৃহপরিচারিক নিয়োগ ৩০ শতাংশ কমে গেছে। অথচ এক সময় প্রায় ৫০ শতাংশ গৃহপরিচারিকা বাংলাদেশ থেকে নিয়োগ দেয়া হতো।



