প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘আইসিসি ব্যবস্থা নিলে সরকারের কিছু করার থাকে না’

সাকিবের বিরুদ্ধে আইসিসি ব্যবস্থা নিলে সরকারের কিছু করার থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে বিসিবি তার পাশে থাকবে বলে জানান তিনি। মঙ্গলবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এ সময় ক্রিকেটারদের আন্দোলনকে অনাকাঙ্খিত বলেও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর জোট নিরেপক্ষ আন্দোলন (ন্যাম)’র ১৮তম শীর্ষ সম্মেলনের বিষয়ে অবহিত করতে বিকেলে গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর শুরুতেই সফরেরর উল্লেখযোগ্য দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী।

পরে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনো ব্যবস্থা নিলে সরকারের কিছু করার নেই।

আরেক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের বিসিবি যে সুযোগ-সুবিধা দেয়, বিশ্বের মানদণ্ডে তা উল্লেখযোগ্য। এ সময় আবারও, শুদ্ধি অভিযান অব্যাহত রাখার কথা জানিয়ে, অপরাধীদের আইনের আওতায় আনার ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সরকারের পতন হলে দেশে দুর্নীতি বন্ধ হবে, বিএনপির এমন মন্তব্যেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।

সংশ্লিষ্ট খবর

Back to top button