দেশবাংলা

দেবীগঞ্জে ১২ কিলোমিটার এলাকার গাছ উধাও

পঞ্চগড়ের দেবীগঞ্জে সংঘবদ্ধ একটি চক্রের হাতে দিনদিন উধাও হচ্ছে দুটি সড়কের ১২ কিলোমিটার এলাকার গাছ। অভিযোগ রয়েছে, গত ৬ থেকে ৭ বছর ধরে এ চক্রটি প্রায় কয়েক কোটি টাকার সরকারি গাছ কেটেছেন। আর এর সাথে কাঠ ব্যবসায়ী, ছ-মিল মালিক ও স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রভাবশালীরা জড়িত রয়েছে বলে জানান স্থানীয়রা।

পঞ্চগড়ের দেবীগঞ্জের ফুলবাড়ি বাজার থেকে দক্ষিণে সলিমনগর পর্যন্ত ৬ কিলোমিটার এবং পশ্চিমে বিনতের মোড় হয়ে বাহাদুর বাজার পর্যন্ত ৬ কিলোমিটার সড়কটির দিকে তাকালেই মনে হবে মরুভূমি। ৬ থেকে ৭ বছর আগেও এ সড়ক দুটির, দুপাশে ছিল বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ।

স্থানীয়দের অভিযোগ, এ চক্রের মূল হোতা সুন্দরদিঘী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নোবেল আলী। তার সাথে রয়েছেন, শহীদ আলী, স্থানীয় প্রভাবশালী হাশেম আলী, রমিজ উদ্দিন, হাবিব ও আবুল হোসেন।

নোবেল আলী এ সিন্ডিকেটের টাকা দিয়ে মার্কেট গড়ে তুলেছেন ফার্নিচারের দোকানও। তবে অভিযোগ অস্বীকার করেছেন, অভিযুক্ত ইউপি সদস্য নোবেল আলী।

অভিযুক্ত ইউপি সদস্যের সাথে সুর মিলিয়ে সুন্দরদিঘী ইউনিয়নের চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকারও জানালেন, অবৈধভাবে কোন গাছ কাটা হয়নি।

এদিকে, অবৈধভাবে গাছ কাটা এ চক্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রত্যয় হাসান ।

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button