বিশ্ববাংলা

ওসাকার পর্যটন মেলায় বাংলাদেশের প্রতিনিধি দল

জাপানের ওসাকায় জাপান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম অ্যাসোসিয়েশন, জাপান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস ও জাপান ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পর্যটন মেলা।

২৪ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত, চারদিনব্যাপী অনুষ্ঠিত এ মেলায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, পর্যটন করপোরেশনসহ মোট সাতটি প্রতিষ্ঠান অংশ নেয়।

মেলায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান। এতে বাংলাদেশের সংস্কৃতিসহ, বিভিন্ন পর্যটনের উল্লেখযোগ্য দিক তুলে ধরা হয়।

বাংলাদেশের রিকশা ও শাড়ির প্রদর্শনী মেলায় আসা জাপানি দর্শকদের মুগ্ধ করেছে। এছাড়া মেলায় আগতদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ মেলা জাপানি নাগরিকদের কাছে বাংলাদেশসহ, দেশের পর্যটনকে তুলে ধরতে সহায়তা করবে বলে, আশা প্রকাশ করেন সবাই। মেলায় বাংলাদেশি প্রতিনিধিদের সার্বিক সহযোগিতায় ছিল দেশটির বাংলাদেশ দূতাবাস।

সংশ্লিষ্ট খবর

Back to top button