অবৈধ প্রবাসীদের জন্য ‘ব্যাক ফর গুড’

অবৈধ প্রবাসীদের জন্য মালয়েশিয়া সরকার ঘোষিত সাধারণ ক্ষমা ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় দেশে ফিরেছেন ১১ হাজার ৫৪৮ বাংলাদেশি শ্রমিক। এর মধ্যে ১০ হাজার ১৩৯ জন পুরুষ এবং ১ হাজার ৪০৯ জন নারী রয়েছেন। বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে, ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে প্রতিদিন ভীড় করছেন প্রবাসীরা।
‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় যেসব ব্যক্তি কোনো তথ্য বা ভিসা ছাড়াই দেশটিতে প্রবেশ করেছেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছেন, এমন ব্যক্তিরা সহজ শর্তে মালয়েশিয়া ত্যাগের সুযোগ পাবেন।
‘এ কর্মসূচি পয়লা আগস্ট শুরু হয়ে চলবে ৩১ ডিসেম্বর পরযন্ত দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি আবু দাউদ জানিয়েছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে যারা বিফোরজি পদ্ধতি অনুসরণ করে নিজ দেশে ফিরবেন না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।



