বিশ্ববাংলা
ভোটার হতে প্রবাসীদের অনলাইনে আবেদন

আগামী ৫ নভেম্বর থেকে প্রবাসীদের ভোটার হওয়ার জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে। আবেদন বৈধ বিবেচিত হওয়ার পর, ইসি কর্মকর্তারা সংশ্লিষ্ট দেশে গিয়ে আবেদনকারীদের ভোটার করে নেবে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথমে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের ভোটার করার কাজ শুরুর মধ্য দিয়ে নতুন এ পদ্ধতির উদ্বোধন করা হবে।
এ বিষয়ে ইসি সচিবালয়ের যুগ্ম-সচিব ও এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) আবদুল বাতেন বলেন, মালয়েশিয়ার পর পর্যায়ক্রমে অন্যান্য দেশে এটা চালু করা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর বাংলাদেশ দূতাবাস ইসিকে সহযোগিতা করবে।
ইসি সচিবালয় সূত্র জানায়, প্রবাসী বাংলাদেশীরা একটি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে একটি সফটওয়্যারের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধনের আবেদন করতে পারবেন।



