অপরাধদেশবাংলাবাংলাদেশ

এবার দিনাজপুর ডিসির অনৈতিক সম্পর্কের ভিডিও ভাইরাল

এক ভিডিও বার্তায় ডিসির সঙ্গে নিজের অনৈতিক সম্পর্কের তথ্য ফাঁস করেছেন এক নারী। তার সেই ভিডিওটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জামালপুরের পর এবার দিনাজপুরের জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল আলমের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগ।

ওই নারী অভিযোগ করে বলেন, নানা প্রলোভন দেখিয়ে ডিসি মাহমুদুল আলম তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। সে কারণে সংসারও ভেঙেছে তার। এমনকি এই ঘটনা জানাজানি করলে, হত্যার হুমকিও দেয়া হয় তাকে।

তবে, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।

এর আগে জামালপুরের ডিসির একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে জেলা প্রশাসক আহমেদ কবীরকে একজন নারী অফিস সহকারীর সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। (সূত্র : দৈনিক আমাদেরসময়)

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button