
বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করে।
মামলার এজাহারে বলা হয়, ২৯ মে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় গিয়াস উদ্দিন কাদের চৌধুরী তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ ‘আপনার বাবার চেয়েও আপনার অবস্থা খারাপ হবে’ বলে মন্তব্য করেন।
পরে, ৩০ মে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন স্থানীয় থানায় এই হুমকি মামলা দায়ের করেন।
নূর / বাংলা টিভি



