অন্যান্যবাংলাদেশ

সৌদি যাচ্ছে ১৭০০ সেনা সদস্য

সৌদি আরবের দুটি অঞ্চলে ১ হাজার ৭’শ বাংলাদেশি সেনা সদস্য পাঠানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার নাটোরের কাদিরাবাদ ক্যান্টনমেন্টে চারটি ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের রেজিমেন্টাল কালারস উপস্থাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা জানান সেনাপ্রধান ।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী সৌদিআরবের জাজান এবং নাজরান অঞ্চলে ল্যান্ড মাইন অপসারণে বাংলাদেশ সেনাবাহিনীর দুটি দল সৌদি সেনাদের সহযোগিতা করবে।

এছাড়া আরো ১৮ জন অতিরিক্ত কর্মকর্তা মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button