
বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন শিশুসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে, আহত ১৫। বুধবার বিকেলে রাজধানীর রূপনগরে এ ঘটনা ঘটে।
রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, মনিপুর স্কুল এলাকায় একজন বেলুন বিক্রেতা সিলিন্ডার দিয়ে বেলুন ফুলিয়ে তা বিক্রি করছিলেন। এসময় সিলিন্ডারটি বিস্ফোরণ করলে আশেপাশে দাঁড়িয়ে থাকা তিন শিশু ও এক নারী ঘটনাস্থলেই মারা যান।
পরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানান।



