দেশবাংলা

হালুয়াঘাটে রাস্তা নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ

ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক ও জনপথ বিভাগের বেদখলকৃত ভূমি উচ্ছেদ না করায়, রাস্তা নির্মাণ কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে। ফলে, এ পথে চলাচলকারীদের অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। আর ঠিকাদারী প্রতিষ্ঠান তাদের উন্নয়ন কার্যক্রমে বাঁধাগ্রস্থ হচ্ছে। এ আঞ্চলিক মহাসড়কটি সংস্কার ও সম্প্রসারণ কাজ দ্রুত বাস্তবায়নের দাবী এলাকাবাসীর।

হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কটির সংস্কার ও সম্প্রসারণ কাজ দীর্ঘদিন পর সম্প্রতি শুরু হলেও, হালুয়াঘাট বাজারে রাস্তাটির কাজ অবৈধ দখলদারদের কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়ে পড়েছে।

ঠিকাদারী প্রতিষ্ঠান জনজেবি সড়ক ও জনপথ বিভাগের ভূমি বেদখল হওয়ার কারণে, সড়কের উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে বাঁধাগ্রস্থ হচ্ছেন।

ফুলপুরের জিরো পয়েন্ট থেকে সিমান্তের গোবরাকুড়া স্থলবন্দর পর্যন্ত আঞ্চলিক মহাসড়কটির ২৩ দশমিক ৬৬ কিলোমিটার রাস্তা সরকারের মেগা প্রকল্পের, প্রায় ৬৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে। পাশাপাশি সড়কটিতে প্রায় ১ হাজার ৩শ ৫০ মিটার কংক্রিট, আর সিসি রাস্তা নির্মাণ করা হচ্ছে।

কিন্ত অবৈধ দখলদারদের কারণে হালুয়াঘাট বাজারের প্রায় ৬শ মিটার রাস্তায় কংক্রিট আর সিসি রাস্তা নির্মাণ সম্ভব হচ্ছে না।

সড়ক ও জনপথের জায়গা অবৈধ দখলকারীদের কাছ থেকে উচ্ছেদ করতে উপজেলা পরিষদ ও প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে বলে জানালেন, হালুয়াঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ মাহামুদুল হক সায়েম।

অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এমন দাবী এলাকাবাসীর।

সংশ্লিষ্ট খবর

Back to top button