দেশবাংলা

মাদারীপুরের অর্ধশতাধিক নদী-নালা খাল-বিল আবর্জনায় ভর্তি

কচুরীপানা আর আবর্জনায় মাদারীপুরের অর্ধশতাধিক নদী-নালা খাল-বিল ভর্তি থাকায়, ব্যাহত হচ্ছে নৌ–চলাচল। আর মৎস্য উৎপাদন হ্রাস পাচ্ছে আশঙ্কাজনকভাবে। এছাড়া, বিশুদ্ধ পানির তীব্র সংকটে পড়েছেন এলাকাবাসী।

নৌপথের ব্যবসায়ীদের ব্যবসা বানিজ্য বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত কচুরীপানা ও ময়লা আবর্জনা পরিষ্কারের দাবি সচেতন মহলের। জেলা প্রশাসক বলছেন, দ্রুত নদীর নাব্যতা ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মাদারীপুরের নিম্ন কুমার নদে এক সময় বড় বড় স্টিমার, লঞ্চ ও কার্গো চলতো। আর চরমুগরিয়া, মস্তফাপুর, রাজৈর ও বানিজ্যিক বন্দর টেকেরহাটের ব্যবসায়ীরা নৌপথে মালামাল বহন করতেন। কালের বিবর্তনে আজ এ নদটি খালে পরিণত হয়েছে। অচল হয়ে পড়েছে এ নদের সাথে সংযোগকৃত অর্ধ শতাধিক খাল।

২০১৫ সালে বিআইডব্লিউটিএ এর উদ্যোগে এ নদটি খনন করা হয়। এতে প্রায় ১৭ কিলোমিটার নৌপথ সচল হলেও, ২ বছর যেতে না যেতেই কচুরীপানা আর ময়লা আবর্জনায় ভরে গেছে। ফলে, পানি পচেঁ দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে এ সকল নদ-নদী ও খাল-বিলের পানি।

কচুরীপানাগুলো পরিষ্কার করে জেলার নদী-নালা খাল-বিলগুলো উদ্ধার করা করা হবে বলে জানান, জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম।

এসব নদী-নালা খাল-বিলের কচুরীপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করে নৌ-চলাচলের পাশাপাশি, বিশুদ্ধ পানি ও মৎস্য উৎপাদনে দ্রুত কার্য্যকার ব্যবস্থা নেয়ার দাবি জেলাবাসীর।

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button