বিশ্ববাংলা

মদিনায় নিহত ৩ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১০ বাংলাদেশির মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। স্থানীয় সময় বুধবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার প্রথম সচিব কে এম সালাহউদ্দিন সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তারা হলেন, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার, জমিরের চর গ্রামের আফাজ মন্ডলের ছেলে, রুহুল আমিন, শরীয়তপুর সদর উপজেলার উত্তর রাণীসার গ্রামের আব্দুল মান্নানের ছেলে, নুরুজ্জমান ও ফরিদপুর সদর উপজেলার, বহিরদিয়া গ্রামের আব্দুল আউয়াল শেখের ছেলে, জাহিদ হাসান।

এই ৩ জনের নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স এম সি সি (চায়না কোম্পানি)র বাংলাদেশী ফোরম্যান মনিরুল ইসলামের সাথে কনস্যুলেট থেকে যোগাযোগ করলে তিনি জানান, তারা তিনজন রিয়াদ থেকে দারুন মীকাত উমরাহ প্রতিষ্ঠানের বাসটিতে করে উমরাহ আদায়ের জন্য মদিনা হয়ে মক্কা যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর থেকে তাদের মোবাইল ফোন বন্ধ ছিল এবং কর্মক্ষেত্রেও আসেননি। গত ১৬ অক্টোবর মদিনা শহর থেকে আনুমানিক ১৯০ কিলোমিটার দূরে আল আকহাল এলাকায় ওমরা যাত্রী বহনকারী বাস দূর্ঘটনায় ৩৬ যাত্রী ঘটনাস্থলে পুড়ে মারা যা। এতে আহত হন ৪ জন।

সংশ্লিষ্ট খবর

Back to top button