বিশ্ববাংলা
মালয়েশিয়া থেকে ৩ মাসে ৩’শ ৮৪ কোটি টাকা রেমিটেন্স আয়

মালয়েশিয়া থেকে গত তিন মাসে ৩৮৪ কোটি ৫৪ লাখ টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এর মধ্যে মালয়েশিয়া অগ্রণী রেমিট্যান্স হাউজের মাধ্যমে ১৩৩ কোটি এবং ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে ২৫১ কোটি ১৬ লাখ টাকা দেশে পাঠিয়েছেন বাংলাদেশিরা।
এনবিএল রেমিট্যান্স হাউসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ আক্তার উদ্দিন আহমেদ জানান, রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনা ঘোষণার পর থেকে, সাধারণ প্রবাসীদের পাশাপাশি হুন্ডি ব্যবসায়িরাও বৈধপথে অর্থ প্রেরণে ভিড় করছেন।
তিনি আরো বলেন, সাধারণ কর্মীদের কাছ থেকে টাকা এনে হুন্ডি ব্যবসায়ীরা ব্যাংকের মাধ্যমে পাঠিয়ে, ২ শতাংশ প্রণোদনা নিয়ে যাচ্ছে।
এ ক্ষেত্রে সাধারণ কর্মীরা প্রণোদনা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এ ব্যাপারে সরকারকে আরো কঠোর হওয়ার আহ্বান জানান তিনি।



