বিশ্ববাংলা

কুয়েত টু চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু

দীর্ঘ প্রতীক্ষার পর কুয়েত টু চট্টগ্রাম রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট চালু হওয়ায়, ফেনী থেকে শুরু করে কক্সবাজার ও রাঙামাটিসহ পূর্বাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে মনে করছেন প্রবাসীরা।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর ১২টায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামগামী ২৭১ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইটটির উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

এসময়, কুয়েতে বিমান কান্ট্রি ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম, ডিফেন্স এটাসি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবু নাসের, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, সোনালী ব্যাংক প্রতিনিধি মোখলেসুর রহমান, জিহুল ইসলাম, বিমানের কাউন্টার স্টাফ মোঃ সালাহ উদ্দিন পলাশ, শামসুল আলম তুহিন ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট না থাকায়, চট্টগ্রাম অঞ্চলের প্রবাসীদের ভোগান্তির কথা উল্লেখ করে, দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম, সবাইকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যাতায়াত করার আহ্বান জানান।

ফ্লাইট চালু হওয়ায়, ফেনী থেকে শুরু করে কক্সবাজার ও রাঙামাটিসহ পূর্বাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে মনে করছেন প্রবাসীরা।

কুয়েত টু চট্টগ্রাম সপ্তাহে একটি ফ্লাইট ছাড়াও, কুয়েত টু ঢাকা সপ্তাহে আরো দুটি ফ্লাইট চালু রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, বলে জানিয়েছেন বিমানের কান্ট্রি ম্যানেজার মোঃ হাফিজুল ইসলাম।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button