আওয়ামী লীগবাংলাদেশ

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছেন বিএনপির নেতারা

বেগম খালেদা জিয়া দুর্নীতি বন্ধ করতে ব্যর্থ হলেও শেখ হাসিনা সফল ভাবে দুর্নীতি নির্মূল করায় বিএনপি নেতাদের গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমণ্ডিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করছেন বিএনপি নেতারা।

সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাওয়া ভবন সৃষ্টি করে বিএনপি দুর্নীতিতে রেকর্ড গড়েছিল। আর আওয়ামী লীগ দুর্নীতি বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

এ ছাড়া আগামী কাউন্সিল সামনে রেখে অনুপ্রবেশ ঠেকাতে দল সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান আওয়ামী লীগের এই মুখপাত্র।

বেগম জিয়ার চিকিৎসা নিয়ে মিথ্যাচার করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button