বিশ্ববাংলা
নাজরানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা দেয়া হবে

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দার আওতাধীন নাজরানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আগামী ৮ ও ৯ নভেম্বর কনস্যুলার সেবা দেয়া হবে।
স্থানীয় আল উখদুদ হোটেল সংলগ্ন আবু সাক মোবাইল মার্কেটের পেছনে, ৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা এবং ৯ নভেম্বর সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত, এ সেবা দেয়া হবে।
এর মধ্যে রয়েছে, পাসপোর্টের আবেদন গ্রহন, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন ও সোনালী ব্যাংকের একাউন্ট খোলাসহ অন্যান্য সেবা।
কনস্যুলার সেবা নেয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছে।



