অন্যান্যবাংলাদেশ

সারাদেশে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস

সারাদেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত হচ্ছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে জামালপুর জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ এনামূল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এদিকে, নোয়াখালীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা,র‌্যালী ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, ভারপ্রাপ্ত উপজেলা নিবাহী কর্মকর্তা সারোয়ার কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে ‘দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ স্লোগানে হবিগঞ্জে জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে।

অপরদিকে, দিবসটি পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ  উদ্যেগে র‌্যালী, আলোচনা সভা ও যুব ঋনের চেক বিতরন করা হয়।

এছাড়াও ফরিদপুরের বোয়ালমারী, ব্রাহ্মণবাড়িয়াতে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

সংশ্লিষ্ট খবর

Back to top button