আইন-বিচারবাংলাদেশ

মোটা জরিমানা ও গুরুদণ্ডে সড়ক পরিবহন আইন

এক বছর ধরে নানা পর্যালোচনার পর, অবশেষে আলোর মুখ দেখছে বহুল কাঙ্খিত সড়ক পরিবহন আইন- ২০১৮। বড় অংকের জরিমানা ও গুরুদণ্ডের বিধানসংবলিত নতুন এ আইন শুক্রবার থেকেই কার্যকর হচ্ছে। তবে শুধু আইন করা নয়, এর প্রয়োগের ওপর জোর দিলেন সাধারণ  মানুষ।

৭৯ বছরের পুরনো আইনের ভিত্তিতে তৈরি মোটরযান অধ্যাদেশ বাতিল করে আজ থেকে সারাদেশে কার্যকর হচ্ছে বহুল আলোচিত সড়ক পরিবহন আইন-২০১৮। নতুন এ আইনে বেপরোয়া গাড়ীচালকের কারণে মৃত্যু হলে জেল জরিমানা থেকে শুরু করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া রয়েছে বিভিন্ন অপরাধের জন্য পয়েন্ট কাটার ব্যবস্থা। আগামী দুই একদিনের মধ্যেই এ আইনের দৃশ্যমান প্রয়োগ দেখা যাবে বলে জানান রমনা জোনের ট্রাফিক সার্জেন্ট  জাকিরুল ইসলাম।

এদিকে, সড়কে শৃঙ্খলা ফেরাতে এ আইন কার্যকর ভুমিকা পালন করবে বলে মনে করেন, সহকারি সাব ইন্সপেক্টর রফিকুল ইসলাম। তবে, শুধু আইন নয়, এর বাস্তব প্রয়োগের ওপর জোর দেন  সাধারণ মানুষ।

গত বছর ঢাকায় বাস চাপায় দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এ আইন করা হয়।

আরমান কায়সার / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button