বিশ্ববাংলা

বাংলাদেশিদের জন্য চালু হলো কম্বোডিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চালু হলো কম্বোডিয়ার শ্রমবাজার। বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে কম্বোডিয়া ও জাপানগামী কর্মীদের নিয়ে মন্ত্রী ইমরান আহমদ এবং সচিব সেলিম রেজার উপস্থিতিতে এক সেমিনারে এ তথ্য জানানো হয়েছে।

এসময়, নতুন খোলা শ্রমবাজার কম্বোডিয়াগামী দক্ষ ১০ কর্মীর হাতে স্মার্ট কার্ড তুলে দিয়ে, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী জানান, প্রচলিত শ্রমবাজারের বাইরে বেশ কয়েকটি দেশ বাংলাদেশ থেকে কর্মী নিতে চাচ্ছে।

এই প্রথম শ্রমবাজারে সাড়ে ৪০০ ডলারে বেসরকারিভাবে বাইরে কর্মী যাওয়া শুরু হলো। এছাড়াও আরো বেশ কয়েকটি শ্রমবাজার চালু হচ্ছে বলে জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী।

এ সময়, প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button