বিশ্ববাংলা
ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক

ব্রাজিলে মানবপাচারের অভিযোগে এক ব্যবসায়ীসহ ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।
বৃহষ্পতিবার মার্কিন অভিবাসন বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আটককৃতরা হলেন, সাইফুল ইসলাম, নিজাম উদ্দিন, বুলবুল হোসাইন, তামুর খালিদ, নজরুল ইসলাম ও ইফরান চৌধুরী।
ব্যবসায়ী সাইফুল্লাহ আল মামুনের বিরুদ্ধে টেক্সাসের আদালতে মানবপাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।
আল মামুনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের পর মার্কিন বিচার বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল, ব্রায়ান এ বেনজকোভস্কি বলেন, আমাদের আইনি অভিবাসন ব্যবস্থাকে যারা ব্যর্থ করার চেষ্টা করে দেশের জনসাধারণের নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে, ওইসব মানবপাচারকারীর বিচার করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।



