বিশ্ববাংলা

ইইউ শ্রমবাজারের নতুন দুয়ার হতে পারে

ছবির মতো দেখতে সমুদ্র বেষ্টিত পশ্চিম ইউরোপের দেশ আয়ারল্যান্ড। দেশটির সরকারের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারলে ব্রেক্সিট পরবর্তী দক্ষ মানবসম্পদ ও ব্যবসা সম্প্রসারণের জন্য দেশটি, ইইউ এর নতুন দুয়ার হতে পারে বলে বিশ্বাস বাংলাদেশিদের।

পশ্চিম ইউরোপের আটলান্টিক সাগর পাড়ের দেশ আয়ারল্যান্ড। দেশটির ৫০ লাখ জনসংখ্যার মধ্যে মাত্র ১০ হাজার বাংলাদেশির বসবাস।

পাশ্ববর্তী দেশ যুক্তরাজ্য থেকে প্রথমবারের মতো কিছু বাংলাদেশি দেশটিতে গিয়ে থিতু হন। এরপর স্টুডেন্ট ভিসায় মালয়েশিয়াসহ অন্যান্য দেশ থেকে আয়ারল্যান্ডে পাড়ি জমান বাংলাদেশিরা।

দীর্ঘ সময় ধরে বাংলাদেশিদের পদচারণা শুরু হলেও দেশটিতে দূতাবাস ও বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায়, বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুরা  বাংলা ভাষার সাথে রয়ে যাচ্ছে পরিবিহীন। তাই দেশটিতে দূতাবাস প্রতিষ্ঠা করে একটি স্কুল করার দাবি প্রবাসীদের।

দেশটির সরকারের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারলে ব্রেক্সিট পরবর্তী দক্ষ মানবসম্পদ রপ্তানির পাশাপাশি বাংলাদেশি পণ্যের জন্য ইইউ এর নতুন বাজার হতে পারে আয়ারল্যান্ড, বলে জানান বাংলাদেশিরা।

দেশটির সাথে কার্যকরী সর্ম্পক গড়ে তুলতে পারলে বাংলাদেশিদের জন্য সার্বিক বিষয়ে ইতিবাচক হবে বলে মন্তব্য সংশ্লিষ্টদের।

মাহিদুল ইসলাম, আয়ারল্যান্ড প্রতিনিধি 

সংশ্লিষ্ট খবর

Back to top button