বিশ্ববাংলা

আবারো শূন্য হাতে দেশে ফিরলেন ১০৪ শ্রমিক

সৌদি সরকারের ধরপাকড়ের শিকার হয়ে, বৈধ আকামা থাকার পরও শূন্য হাতে আবারো দেশে ফিরলেন ১০৪ শ্রমিক। এ নিয়ে চলতি মাসে দেশে ফিরে এলেন ৪,৬৬২ বাংলাদেশি শ্রমিক।

বৃহষ্পতিবার রাতে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।

অন্যান্য দিনের মতো এসব কর্মীদের তাৎক্ষণিক প্রবাসীকল্যাণ ডেস্কের সহযোগিতায়, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম খাবারসহ জরুরি সহায়তা প্রদান করে।

ফেরত আসা কর্মীরা জানান, বৈধ আকামা থাকা সত্ত্বেও কর্মস্থল ও নামাজ পড়তে যাবার পথে পুলিশ ধরে, লুঙ্গি পরা অবস্থায় দেশে ফেরত পাঠি‌য়ে দিয়ে‌ছে তাদের।

নিয়োগকর্তা বা কফিলও এর কোন দায়-দায়িত্ব নিচ্ছেন না বলেও অভিযোগ করেন, দেশে ফেরা কর্মীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button