
শুভেচ্ছা জানাতে দুর্নীতি দমন কমিশনে গিয়েছিলেন সাকিব আল হাসান। আজ সকাল ১০টার দিকে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানাতে যান তিনি। সংস্থাটির শুভেচ্ছা দূত তিনি।
প্রায় ১ ঘণ্টা সেখানে অবস্থান করেন সাকিব। দুদক কার্যালয় সাকিবের যাওয়ার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, শুভেচ্ছা জানাতে দুদকে এসেছিলেন সাকিব।
ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাবের তথ্য আইসিসিকে না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান, যার মধ্যে এক বছর স্থগিত নিষেধাজ্ঞা। আগামী বছরের ২৯ অক্টোবর থেকে আবার মাঠে নামতে পারবেন তিনি। নিষেধাজ্ঞা আরোপের চার দিন পর দুদক কার্যালয়ে গেলেন তিনি।



