প্রধানমন্ত্রীবাংলাদেশ

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাজধানীর ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় চার নেতার হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের বিষয়ে আলোচনা চলছে বলে জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জেল হত্যা দিবস উপলক্ষে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

পরে দলের নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন শেখ হাসিনা।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর হত্যাকান্ড একই সূত্রে গাঁথা। পলাতক খুনীদের ফিরিয়ে আনা ও এ হত্যকাণ্ডের তদন্ত কমিশন গঠনের উদ্যোগ সম্পর্কেও জানান তিনি।

জেলহত্যা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ভবন ও কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ।

সংশ্লিষ্ট খবর

Back to top button