
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দেয়ার ঘটনায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ভিডিও ফুটেজ দেখে দোষিদের সনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে সচিবালয়ে বিএসআরএফের সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চলতি বছরের শেষে যে কোন দিন ই-পাসপোর্ট উদ্বোধন করা হবে। পাপনের ক্যাসিনো খেলার বিষয়ে তিনি বলেন পাপন দেশের বাইরে গিয়ে ক্যাসিনো খেলেছে।



