
দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুতে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
কলেজটির সাবেক শিক্ষার্থী ওবায়েদ আহমেদের পক্ষ থেকে আজ প্রথম আলো কর্তৃপক্ষের কাছে এ নোটিশ পাঠান আইনজীবী মো. ফয়েজউল্লাহ ফয়েজ। নোটিশপ্রাপ্তির তিনদিনের মধ্যে প্রথম আলোর প্রকাশক, সম্পাদক ও কিশোর আলোর সম্পাদককে নাইমুল আবরারের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে, অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে।
গেল শুক্রবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে কিশোর আলোর বর্ষপূর্তি অনুষ্ঠান চলাকালে আবরার বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন। অভিযোগ উঠেছে, আয়োজকদের গাফিলতির কারণেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।



