অন্যান্যআন্তর্জাতিক

রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান

 

বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।  এবং তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

রোববার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

থাইল্যান্ডে আসিয়ান সম্মেলনের উদ্বোধনীতে গুতেরেস বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক,সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের সহায়ক পরিবেশ সৃষ্টি করার দায় মিয়ানমারের।

গুতেরেসের ভাষণের সময় উপস্থিত ছিলেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি।

২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উচ্ছেদে অভিযানে নামে মিয়ানমারের সেনাবাহিনী। ওই সময় সেনাদের নৃশংসতা থেকে প্রাণে বাঁচতে সাত লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button