প্রধানমন্ত্রীবাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দিল্লিতে টি-টুয়েন্টিতে ভারতকে হারানোয় বাংলাদেশ দলের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি এ প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বলেন, ভয়কে জয় না করলে সামনে এগুনো যায় না। মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই তথ্য ও যোগাযোগ খাতে বিশেষ অবদানের জন্য ‘বেস্ট সিটিজেন এনগেজমেন্ট প্রজেক্ট’ পুরস্কারসহ তিনটি ক্রেষ্ট প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এরপর আলোচনায় উঠে আসে ভারত-বাংলাদেশ ম্যাচের প্রসঙ্গ। এতে টাইগারদের পারফরমেন্সের প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
বাংলাটিভি/শহীদ



