বাংলাদেশরাজনীতি

সকল ভেদাভেদ ভুলে স্বেচ্ছাসেবক লীগের আগামী কাউন্সিল সফল করার আহবান

সকল ভেদাভেদ ভুলে স্বেচ্ছাসেবক লীগের আগামী কাউন্সিল সফক করার জন্য নেতা কর্মীদের প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম।দুপুরে রাজধানীর গুলিস্থানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় যোগ দিয়ে তিনি এ আহবান জানান। এ সময় তিনি বলেন, আগামী দিনের নেতৃত্বের কাছে সুন্দর পরিবেশে দায়িক্ত দিতে হলে সম্মেলনকে সাফল্য মণ্ডিত করে তুলতে হবে। পাশাপাশি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।

 বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button