আইন-বিচারবাংলাদেশ

নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানি ২ ডি‌সেম্বর 

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পি‌ছি‌য়ে আগামী ২ ডি‌সেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার  রাজধানীর কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ীভা‌বে স্থা‌পিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদাল‌তের বিচারক শেখ হাফিজুর রহমান অভিযোগ গঠ‌ন শুনা‌নির জন্য নতুন দিন ধার্য করেন।  এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য ছিল। তবে খা‌লেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়  হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদাল‌তে হাজির করা হয়নি। এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন খা‌লেদা জিয়ার আইনজীবী জিয়াউদ্দিন জিয়া।

মামলার ন‌থি থে‌কে জানা যায়, কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দা‌য়ের করেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button