আইন-বিচার

এফআর টাওয়ারে নকশা জালিয়াতি, ৩ জনের জামিন স্থগিত

এফআর টাওয়ার দুর্নীতি মামলার তিন আসামিকে দেয়া জামিন স্থগিত করেছেন আদালত। একইসঙ্গে, ৭ দিনের মধ্যে নিম্ন আদালতে আত্নসমর্পণের নির্দেশ দেয়া হয়েছে হাইকোর্ট থেকে।

মঙ্গলবার সকালে, বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এর দ্বৈত বেঞ্চ দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জামিন স্থগিত করে রুল ও আত্মসমর্পণের নির্দেশ দেন।

আজ ৫ নভেম্বর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট এর দ্বৈত বেঞ্চ দুদকের পৃথক তিন আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের জামিন স্থগিত করে রুল ও আত্মসমর্পণের নির্দেশ দেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।

সংশ্লিষ্ট খবর

Back to top button