
শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি দমনে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সেতু ভবনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি আরো বলেন, বিরোধিতা ছাড়া বিএনপি দেশের কোন উন্নয়ন করেনি।
দুপুরে সেতু ভবনে পদ্মা সেতু, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, বিগত কোন সরকারই দুর্নীতি বন্ধে এমন পদক্ষেপ গ্রহণ করেনি, শুধুমাত্র শেখ হাসিনার সাহসী নেতৃত্বের কারনেই তা সম্ভব হয়েছে। বর্তমান সরকারের উন্নয়ন ও অর্জনে ঈর্ষান্বিত হয়ে বিএনপি সরকারের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময়, অপরাধী যেই হোক দল-মত নির্বিশেষে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।



