অন্যান্যবাংলাদেশ

আন্দোলন করছে জামাত-শিবিরপন্থী শিক্ষক-শিক্ষার্থীরা: জাবি ভিসি

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করেনি বলে দাবি করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে প্রশাসনিক ভবনে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি মন্তব্য করেন। ভিসি বলেন, আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর কোনো হামলা হয়নি। ছাত্রলীগ নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে আন্দোলনকারীদের আমার বাসভবনের সামনে থেকে সরিয়ে দিয়েছে।

এ সময়, আন্দোলনকারীদের পেছনে জামায়াত-শিবির রয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, তারা গত কয়েকদিন ধরে আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমি বের হতে পারিনি। আমি এখন অফিস করব।

এর আগে সোমবার সন্ধ্যা থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন অবরোধ করে রাখে আন্দোলনকারীরা।

মঙ্গলবার সকালে তাদের কর্মসূচিতে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলার সময় পুলিশ ও ভিসিপন্থী শিক্ষকরা উপস্থিত ছিলেন। হামলায় নারী শিক্ষার্থীসহ অন্তত ৩০-৩৫ জন আহত হয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button