
দ্রুততম সময়ে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে না পারলে দেশ ভয়াবহ বিপর্যয়ে পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। আর জলবায়ূ পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমাতে সাকেপ সদস্যভূক্ত দেশগুলোকে দায়িত্ব নিয়ে কাজ করার তাগিদ দিলেন ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ কেশব জাভাদকার। সকালে রাজধানীতে এক সেমিনারে তারা এসব কথা বলেন।
সকালে রাজধানীর একটি হোটেলে দক্ষিণ এশিয়ার পরিবেশ সহায়তা বিষয়ে এক সেমিনারের আয়োজন করা হয়। এতে যোগ দেন সাকেপ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা।
এতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গাদের কারনে কক্সবাজারে ব্যাপক গাছ ধ্বংস হয়েছে। তাদের নিজ দেশে ফেরাতে না পারলে ভবিষ্যতে বাংলাদেশকে এর মাশুল দিতে হবে।
সেমিনারে, ভারতের পরিবেশমন্ত্রী প্রকাশ কেশব জাভেদকার বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে বায়ু দূষণ, সমুদ্র দূষন, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এ সময়, পরিবেশ বাঁচাতে প্যারিস চুক্তি বাস্তবায়নের কোন বিকল্প নেই বলেও, এ সময় মত দেন বক্তারা।



