প্রধানমন্ত্রীবাংলাদেশ

‘কৃষি জমি নষ্ট করে কোনো শিল্প কারখানা নয়’

সরকার ফসলের বহুমুখীকরণে গবেষণার ওপর জোর দেয়া হচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষিকে বাঁচাতে যত্রতত্র শিল্প-কারখানা করতে দেয়াও হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। বুধবার সকালে, কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন, শেখ হাসিনা।

সকালে রাজধানীতে সাদা পায়রা ও লাল-সবুজ বেলুন উড়িয়ে বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

কৃষির আধুনিকায়নে সরকার কাজ করছে- উল্লেখ করে, গবেষণার মাধ্যমে এখন পর্যন্ত ৫৮৪টি উচ্চ ফলনশীল জাতের নতুন ধান আবিষ্কার করা হয়েছে বলে জানান তিনি।

এ সময় কৃষি জমি নষ্ট করে কোন শিল্পকারখানা নয় বলেও সাফ জানিয়ে দেন শেখ হাসিনা। এছাড়া সরকার কৃষকদের সহায়তায় আর্থিক প্রণোদনা দিচ্ছে বলেও জানান, প্রধানমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button